২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্বর্ণালঙ্কারের দোকানে ডাকাতি

রাজধানীর একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে মঙ্গলবার দিনেদুপুরে প্রায় ২০০ ভরি সোনা ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে মঙ্গলবার দিনেদুপুরে প্রায় ২০০ ভরি সোনা ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। খিলগাঁ তালতলা সুপার মার্কেটের ওই দোকান মুন্নী জুয়েলার্সের ব্যবস্থাপক এক ডাকাতকে জাপটে ধরলে দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। আহত ব্যবস্থাপক তাজুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপুরা থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, দুপুর ২টার দিকে ৭/৮ জনের একটি দল এসে অস্ত্রের মুখে ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন জুয়েলার্স মালিক। এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত কোনও মামলা হয়নি। পুলিশ অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানান উপ-পরিদর্শক সাজ্জাদ। আহত তাজুল ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, কর্মচারীদের সঙ্গে দোকানের দুপুরের খাবার খাওয়ার সময় ৭/৮ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। দুইশ ভরি সোনার বাজার দর এখন অন্তত ৬০ লাখ টাকা বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২০০৪ঘ.