কক্সবাজার, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রুমালিয়ারছড়া এলাকায় সোমবার রাতে আগুনে পুড়ে এক যুবক মারা গেছেন।
নিহত আবদুল করিম বাবুল (২৫) পেশায় বিদ্যুৎ মিস্ত্রি।
কক্সবাজার দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবুলের টিনশেড বাড়িতে রাত প্রায় ১২টার দিকে আগুন লাগে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর থেকে বাবুলের লাশ উদ্ধার করে। ।
দমকল কর্মকর্তা জানান, বাড়িতে বাবুল, তার ভাই ও ভাইয়ের স্ত্রী ছিলেন। আগুন লাগার পর বাবুলের ভাই ও তার স্ত্রী বেরিয়ে আসেন।
বৈদ্যুাতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা বলছেন। তবে দমকল বাহিনী তা নিশ্চিত করেনি।
দমকল বাহিনীর গাড়িতে পর্যাপ্ত পানির মজুদ না থাকায় আগুন নেভাতে কিছুটা দেরি হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১১১ ঘ.
bdnews24