২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে পদযাত্রা

যুদ্ধাপরাধীদের বিচার ও ৭২-এর সংবিধান পুন:প্রতিষ্ঠার দাবিতে সোমবার চট্টগ্রাম নগরীতে পদযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার ও ৭২-এর সংবিধান পুন:প্রতিষ্ঠার দাবিতে সোমবার চট্টগ্রাম নগরীতে পদযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন। যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, খেলাঘর ও উদীচী শিল্পী গোষ্ঠী যৌথভাবে বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও পাহাড়তলী বধ্যভূমিতে এ কর্মসূচি পালন করে। নগরীর পাহাড়তলী বধ্যভূমি থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। সন্ধ্যায় সংগঠনগুলোর নেতা-কর্মীরা শহীদ মিনারের বেদীতে প্রদীপ প্রজ্জ্বলন করে। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে ৭১ এর ঘাতকদের বিচার শুরু এবং ৭২ এর সংবিধান পুন:প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুব ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি শিহাব চৌধুরী বিপ্লব, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশ, চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সভাপতি আরিফ উল্লাহ হাই, ছাত্র ইউনিয়নের সভাপতি জাভেদুর রহমান চৌধুরী, খেলাঘর নেতা মাহবুবুল আলম সাবু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১৫৮ ঘ.