২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে সোমবার সকালে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক সার্জেন্ট মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে সোমবার সকালে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক সার্জেন্ট মারা গেছেন। নিহত সার্জেন্ট হান্নান চৌধুরীর (৩৮) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়। তার স্ত্রী ও ছয় বছর বয়েসী এক মেয়ে রয়েছে। বর্তমানে তারা কুমিল্লায় স্থায়ীভাবে বাস করছেন। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ফারুখ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ১১ টার দিকে জিইসি'র মোড়ে দায়িত্ব পালনকালে হান্নান বুকে ব্যাথা অনুভব করে। এসময় অন্যান্য সার্জেন্টরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি সেখানে মারা যান। হান্নানের মরদেহ বিকালে নগরীর সদরঘাটে সিএমপি ট্রাফিক বিভাগের কার্যালয়ে নামাজে জানাজা শেষে কুমিল্লায় পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৫৭ ঘ.