বান্দরবান, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরানের লামা উপজেলার নোয়াপাড়া গ্রামে সোমবার ভোরে একটি বন্য হাতির আক্রমণে বাবা ও ছেলে মারা গেছেন।
এ সময় হাতিটি কয়েকটি বসত ঘরও তছনছ করে।
নিহতরা হলেন- আবুল কাশেম (৩৮) ও তার ছেলে মো. রাশেদ (৪)।
লামা থানার ওসি মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার ফাইতং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় পাহাড় থেকে আসা একটি বন্য হাতি ভোরে আবুল কাশেমের বসতঘরে হানা দেয়।
ঘুমন্ত অবস্থায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান বাবা ও ছেলে। চলে যাওয়ার আগে বন্য হাতিটি আরো কয়েকটি বসতঘর তছনছ করে।
ওসি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৩ ঘ.
bdnews24