২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আগুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রোববার গভীর রাতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

চাঁদপুর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রোববার গভীর রাতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। রাত ২টার দিকে উপজেলার কালিয়াবাজারে আগুনে এ ক্ষয়ক্ষতি হয় বলে শাহরাস্তি দমকল বাহিনীর ফায়ারম্যান মো. সাহেদুজ্জামান জানান। তবে এতে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালিয়াবাজারে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।" শাহরাস্তি ও হাজীগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা দুঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে- একটি কাপড়ের দোকান, স্টেশনারী সামগ্রীর ২টি দোকান, ২টি চায়ের দোকান ও একটি সেলুন। অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানালেও ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৫১২ ঘ.