২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে পিনাক রঞ্জনের বিদায়ী সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন। এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম নিকট প্রতিবেশী রাষ্ট্র। ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো গভীর ও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরসহ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বিদায়ী ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে দায়িত্ব পালনকালে সরকার ও জনগণের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর দু'দেশের মধ্যকার সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। রাষ্ট্রপতি বিদায়ী হাইকমিশনারের সাফল্য এবং সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন। এ সময় ভারতের ডেপুটি হাইকমিশনার মিসেস মুক্তা দত্ত তমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০২৫ ঘ