ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম)-- ডাকাতি প্রতিরোধে ঘরে ঘরে পুলিশ দিয়ে পাহারা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করলেন পুলিশ কমিশনার একএম শহিদুল হক।
রোববার রাজারবাগ টেলিকম অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ সভায় কমিশনার এ কথা বললে উপস্থিতদের মধ্যে গুঞ্জনের সৃষ্টি হয়।
দৃশ্যত বাস্তবতা তুলে ধরতে গিয়ে কমিশনার বলেন, "ওদেরও তো সংসার আছে সেটা চালাতে হয়। এটা তাদের পেশা। ডাকাতদের প্রতিরোধে ঘরে ঘরে পুলিশ দিয়ে পাহারা দেওয়া সম্ভব নয়।"
কমিশনারের এ মন্তব্যে হল জুড়ে মৃদু গুঞ্জন হয়।
তিনি আরো বলেন, "ডাকাতেরা পুলিশকে অনুসরণ করে। পুলিশও তাদের অনুসরণ করে। যেখানে পুলিশ ডিউটিতে নেই সেখানে তারা ডাকাতি করে। এখানে করার কিছু নেই।"
এই কথা বলার পরক্ষণেই তিনি অবশ্য বলেন, "তবে তাদের প্রতিরোধে পুলিশ সচেষ্ট রয়েছে। চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
উপস্থিত সাংবাদিকদের কাছে কমিশনার ডাকাতি ঘটনার তুলনামূলক চিত্র তুলে ধরেন। এতে দেখা যায়, গত অক্টোবর মাসে রাজধানীতে ডাকাতি হয়েছে ২টি। নভেম্বরে হয়েছে ৫টি।
ডাকাতি বাড়ার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার ওপরের ওই মন্তব্য করেন।
সভায় ঢাকা মহানগর পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ৪০টি থানার ওসিরা উপস্থিত ছিলেন।
কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার
এর আগে পুলিশ কমিশনার 'ওসি অব দ্য মান্থ' এবং 'বেস্ট অফিসার অব দ্য ডিভিশন' ঘোষণা করেন। গত নভেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দেওয়ায় ধানমণ্ডি থানার ওসি মোঃ শাহ আলমকে 'ওসি অব দ্য মান্থ' ঘোষণা করা হয়। এছাড়াও আটটি অপরাধ বিভাগের আটজন উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে 'বেস্ট অফিসার' হিসাবে ঘোষণা করা হয়। এরা হচ্ছেন শেখ রাসেল কবির, মোঃ জাফর আলী, মোঃ আব্দুল জলিল, মোঃ এজাজ শফী, মোঃ নুরে আযম মিয়া, নিবারণ চন্দ্র বর্মণ, মোঃ মাজহারুল ইসলাম ও মোঃ শহীদুল
bdnews24