ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় ওয়ার্ড দুর্বল হয়ে পড়ায় সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বরের বদলে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের রোববার সকালে বুলেটিনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'ওয়ার্ড' দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে সরে দুর্বল হয়ে গভীর নিুচাপে পরিণত হয়েছে।
এটি সকাল ৭টায় চট্টগ্রাম সমুদ্র্রবন্দর থেকে ১৬৯০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১৬২০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং মংলা থেকে ১৫৮০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
বুলেটিনে বলা হয়, নিুচাপের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
নিুচাপটি রাত নাগাদ ভারতের তামিলনাড়
bdnews24