ঢাকা ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক।
একটি দ্রুতগামী বাস ফারুকের প্রাইভেটকারকে ধাক্কা দিলে তিনি আহত হন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে গুলশান-২ গোলচত্বরের কাছে এ ঘটনা ঘটে।
গুলশান থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলশান এভিনিউয়ের দিক থেকে গাড়িতে করে জয়নাল আবেদীন ফারুক গুলশান ২ নম্বর গোলচত্বরে আসছিলেন। ৫৬ নম্বর রোডের মুখে একটি বাস প্রধান সড়কে ওঠার সময় তার গাড়িটির মাঝখানে ধাক্কা দেয়। এতে ফারুক কিছুটা আহত হন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি কামাল উদ্দিন জানান, বাসের ড্রাইভার মোহাম্মদ আলী ও বাসটিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/০২২২ঘ.
bdnews24