২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ির ধাক্কায় ঢাবি শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিনে ফুলার রোডে বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী হাওয়া খাতুনকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত অপর দুজন রিকশাচালক। তাদের মধ্যে তাহুরুদ্দিন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওয়া সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি প্রাইভেটকার পাল্লা দিয়ে যাওয়ার সময় দুটি রিকশাকে ধাক্কা দেয়। প্রক্টর সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ প্রাইভেটকার দুটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮৫০ ঘ.