মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চকরিয়া (কক্সবাজার), ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বনের মধ্যে আসা-যাওয়া সেই ছেলেবেলা থেকে; বনের নিশ্চিহ্ন হওয়াও দেখতে হলো নিজের চোখে; দুঃখ এই, বন উজাড়ের জন্য দায়ীদের শাস্তি পেতে দেখলাম না- এ খেদোক্তি ৭৬ বছর বয়সী আবুল কালামের।
স্মৃতি হাতড়াতে হাতড়াতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন তিনি।
দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল চকরিয়া বনের চিহ্নও এখন নেই। দুলাহাজরা ইউনিয়নের পশ্চিম থেকে মহেশখালী চ্যানেলের পূর্বদিক বদরখালী ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত ছিল এ বন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক কামাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শত বছরের পুরনো চকরিয়া সুন্দরবন মাত্র ৩০ বছরে ('৬০ এর দশকে উজাড়ীকরণ শুরু এবং '৯০ দশকে নিশ্চিহ্ন) শেষ হয়েছে।"
'৮০ এর দশকে চিংড়ি ঘের ও ভূমি দস্যুদের দখলদারিত্বের মধ্য দিয়ে ব্যাপকভাবে বন উজাড়ের প্রক্রিয়া শুরু হয়, বলেন কালাম।
তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে আদি পেশা কৃষিকাজ ছেড়ে লবণ চাষ আর চিংড়ি ঘেরে কাজ করছে।
আবুল কালাম দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশের বৃহত্তম ম্যাংগ্রোভ বন সুন্দরবনেও গেছেন। চকরিয়ার মতো সুন্দরবনও যেন হারিয়ে না যায় সে জন্য এখনি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আবুল কালাম বলেন, "চকরিয়ায়ও বন্য পশুপাখি, গাছপালার বৈচিত্র্য কম ছিল না। চকরিয়া তো শেষ, সুন্দরবনেও মানুষ হাত বাড়িয়েছে। ওটা কী রক্ষা করা যাবে!"
স
bdnews24