২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

বগুড়া শহরের খান্দার এলাকা থেকে শুক্রবার দুপুরে একটি বিদেশী রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

বগুড়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের খান্দার এলাকা থেকে শুক্রবার দুপুরে একটি বিদেশী রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বেলাল (২২) ওই এলাকার রমজানের ছেলে। বগুড়া সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, দুপুরে গ্রেপ্তার পর বেলালকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত ৯টায় তার বাড়ি থেকে রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। ওসি জানান, গত সোমবার খান্দার এলাকায় একটি জায়গা দখল নিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় জড়িত সন্দেহে বেলালকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৫ ঘ.