২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে তিন বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। এরা হলেন- আজমতপুরের পানপুর গ্রামের ইউসুফ আলী (৪০), বিউল মিয়া (২০) ও সায়েম উদ্দীন (৩৫)। এদের মধ্যে ইউসুফ ও বিউলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোর ৫টার দিকে গরু আনার জন্য এ তিনজন আজমতপুর সীমান্তের ১৮২ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। তিনি জানান, ওই এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তারা পালিয়ে আসে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.