ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপ-সচিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ের ১৭ কর্মকর্তার পদে রদবদল হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়।
উপ-সচিবদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (উপ-সচিব) হারুন উজ জামানকে বিনিয়োগ বোর্ডের পরিচালক, বিআরটিসি'র উপ-পরিচালক ফেরদৌস আলমকে একই দপ্তরের পরিচালক ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম মামুনুর রশীদকে চট্টগ্রাম ওয়াসার সদস্য (অর্থ) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব খন্দকার মোস্তান হোসেনকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা বাগানের নিয়ন্ত্রক ও জাফরুল ইসলাম আজিজিকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের মহাব্যবস্থাপক (রাবার) এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব আহমেদ মুনিরুছ ছালেহীনকে প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক, হারুন অর রশীদ খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক ও এএইচএম সামসুজ্জামানকে '১০টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে'র প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসকের নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব হাসান সারোয়ারকে নাটোর, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ইউএনও এনায়েত উল্লাহ খান ইউসুফজিকে ঠাকুরগাঁও, নেত্রকোনা সদরের ইউএনও ফারুক আহমেদকে হবিগঞ্জ, বগুড়া গাবতলীর ইউএনও আবু বকর সিদ্দিককে জয়পুরহাট, শরীয়তপুরের নড়িয়ার ইউএনও হায়দার জাহান ফরাসকে বান্দরবান ও সাতক্ষীরা শ্যামনগরের ইউএনও দিলীপ কুমার বণিককে হবিগঞ্জ, পাবনা ঈশ্বরদীর ইউএনও ইসমাইল হোসেনকে ভোলা, জামালপুরের বকশীগঞ্জের ইউএনও জাকির হোসেনকে লালমনিরহাট ও সাতক্ষীরার কালিগঞ্জের ইউএনও শাহাবুদ্দীন খানকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে, জয়পুরহাটের এডিসি সেতারা বেগমকে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০৫৬ঘ.
bdnews24