২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মাদ্রাসা শিক্ষক খুন

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বড়কান্দা গ্রামে বুধবার রাতে এক মাদ্রাসা শিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

জামালপুর, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বড়কান্দা গ্রামে বুধবার রাতে এক মাদ্রাসা শিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ মাটি চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত মতিউর রহমান (৪৫) উপজেলার ভারুয়াখালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি বড়ইকুড়া গ্রামে। সদর উপজেলার নরুন্দী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, বুধবার রাত ১১টায় পাশের বড়কান্দা গ্রাম থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা মতিউরকে কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ বড়কান্দা গ্রামেরই একটি ধানক্ষেতে মাটি চাপা দিয়ে রাখে। এসআই হেলাল বলেন, কী কারণে মতিউরকে খুন করা হয়েছে সেটা ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৫ ঘ.