২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মানবাধিকার দিবস বৃহস্পতিবার

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 05:20 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য - 'বৈচিত্র মেনে বৈষম্য পরিহার করুন'। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সমন্বয়ে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়। এরপর থেকে প্রতিবছর এ দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন জাতি ও রাষ্ট্রের মধ্য বিভেদ দূর করার লক্ষে মানবাধিকার ঘোষণা গৃহীত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন এবারও সারাদেশের ছয়টি বিভাগীয় শহর, জেলা এবং থানা শহরগুলোতে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি ও শোভাযাত্রা, সকাল সাড়ে ৯টায় জাতীয় ঈদগাহ গেটে মানব বন্ধন। এছাড়া বিকেল সাড়ে ৩টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, ঢাকা কেন্দ্র মিলনায়তনে 'আইনের শাসন ও মানবাধিকার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/২৩১১ ঘ.