পঞ্চগড়, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত গ্রাম তেলিপাড়ায় বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।
গুলিবিদ্ধ জহির (২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তেলিপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়নের মেজর একেএম হাসিবুল হোসেন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে প্রাকৃতিক কাজে জহির ঘরের বের হলে ভারতের হাফতিয়াগছ বিওপি থেকে তার দিকে গুলি করা হয়। এতে তার কোমরে গুলি লাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24