২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া স্মৃতিকেন্দ্র বেহাল

বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে পায়রাবন্দে নির্মিত স্মৃতিকেন্দ্রটি বেহাল পড়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2009, 07:55 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

লিয়াতক আলী বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রংপুর, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে পায়রাবন্দে নির্মিত স্মৃতিকেন্দ্রটি বেহাল পড়ে রয়েছে। রোকেয়ার সাহিত্য নিয়ে গবেষণা, নারীর ক্ষমতায়নের পদক্ষেপসহ নানামুখী কার্যক্রমের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় এ স্মৃতিকেন্দ্রটি নির্মাণ করা হয়। কেন্দ্রটির গবেষণা কক্ষ ও গ্রন্থাগারে এখন তালা ঝুলছে। স্মৃতিকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও বন্ধ। সেখানে নারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিকেএমইএ'র একটি প্রশিক্ষণ কেন্দ্র সাময়িক চালু হলেও তারাই এখন পুরো কেন্দ্রটি 'দখল' করে নিয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রের কর্মীরা। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে রোকেয়া স্মৃতিকেন্দ্র ২০০১ সালের ১ জুলাই উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে একজন উপ-পরিচালকসহ মোট ১১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয় সংস্কৃতি মন্ত্রণালয়। কেন্দ্রে একটি গ্রন্থাগার স্থাপন করা হয়। চলতে থাকে সঙ্গীত চর্চাও। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। তারপরও তারা কোনো রকমে কার্যক্রম চালিয়ে নিচ্ছিলেন। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বিকেএমইর সহায়তায় কেন্দ্রে মঙ্গাপীড়িত অঞ্চলের সহায়-সম্বলহীন নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, আপাতত ওই কেন্দ্রে প্রশিক্ষণ চললেও পরে ওই কার্যক্রম অন্য স্থানে সরিয়ে নেওয়া হবে। স