২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো রদবদল

প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৪০ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৪০ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়। এসব কর্মকর্তার মধ্যে একজন যুগ্ম-সচিব, ৩৮ জন উপ-সচিব এবং একজন সিনিয়র সহকারী সচিব রয়েছেন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক যুগ্ম-সচিব মোহাম্মদ সাইয়েদুর রহমানকে দেশের উত্তরাঞ্চলে ১ দশমিক ১০ লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার নতুন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। এতিম-প্রতিবন্ধীদের জন্য ছয় বিভাগে ছয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন উপ-সচিব মজিবর রহমান আল মামুনকে ঢাকা ওয়াসার সচিব এবং ওএসডি উপ-সচিব ভূবন চন্দ্র বিশ্বাসকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অতিরিক্ত পরিচালক, সেলিম আখতারকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক, মনোরঞ্জন বিশ্বাসকে খুলনায় রপ্তানী উন্নয়ন ব্যুরোর পরিচালক এবং শাহ আমিনুল হককে চট্টগ্রাম ওয়াসার সদস্য (প্রকৌশল) হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের সচিব, মহিলা সহায়তা কর্মসূচির উপ-পরিচালক কাজী জেবুন্নেছা বেগমকে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর কর্মজীবী মহিলাদের শিশুদের জন্য দিবাযত