২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় মঙ্গলবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 06:50 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় মঙ্গলবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে কটিয়াদি থানার ওসি আব্দুল মালেক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হন। আহতদের সবাই বাসযাত্রী।" ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১২৪৮ ঘ.