২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএলআরআই মহাপরিচালক বরখাস্ত

অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) প্রধান ড. জাহাঙ্গীর আলম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) প্রধান ড. জাহাঙ্গীর আলম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিএলআরআই মহাপরিচালকের চলতি দায়িত্বে ছিলেন। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. শরফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার বলা হয়, "জাহাঙ্গীর আলম খানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও প্রশাসনিক অদক্ষতার অভিযোগসহ একটি বিশেষ সংস্থার প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া গেছে।" এতে আরো বলা হয়, "বিএলআরআই মহাপরিচালক উর্দ্ধতন কর্তৃপক্ষের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ উপস্থাপন ও পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করেন, যা সরকারি কর্মচারি বিধি ও বিএলআরআই চাকরি প্রবিধানমালার পরিপন্থি। এ জন্য তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/জিএনএ/২০২৬ ঘ.