২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ হাজার কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এক ব্যক্তির তিন হাজার ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

বাগেরহাট, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এক ব্যক্তির তিন হাজার ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে। শনিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ রোববার দুলাল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত কলাচাষী আব্দুল ওয়াদুদ শেখ রোববার দুপুরে মোরেলগঞ্জ থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় আটক দুলাল পুলিশের জিজ্ঞাসাবাদে কলাগাছ কাটার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। মামলার তদন্ত কর্মকর্তা রবিউল বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত কলাচাষী আব্দুল ওয়াদুদ শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি প্রায় চার বিঘা জমি বর্গা নিয়ে তিন লাখ টাকা খরচ করে কলা চাষ করেছিলেন। দুই মাস আগে ওই এলাকার দুলাল ও মানছুরসহ দশ-বারজন তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৭ ঘ.