২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা টিভির সম্প্রচার বন্ধের ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট

যমুনা টেলিভিশনের সম্প্রচার বন্ধ ও ফ্রিকোয়েন্সি বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকার ও বিটিআরসির প্রতি রুলনিশি জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা টেলিভিশনের সম্প্রচার বন্ধ ও ফ্রিকোয়েন্সি বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকার ও বিটিআরসির প্রতি রুলনিশি জারি করেছে। সেইসঙ্গে টেলিভিশন চ্যানেলটির জব্দ করা মালামাল ও যন্ত্রপাতি কেন ফেরত দিতে নির্দেশ দেওয়া হবে না তারও কারণ জানাতে বলেছে আদালত। এছাড়া যমুনা টিভিকে চূড়ান্ত লাইসেন্স প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না আদালত তারও কারণ দর্শাতে বলেছে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ যমুনা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলামের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। আদালত তথ্য মন্ত্রণালয়ের সচিব, সহকারী সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান ও সহকারী পরিচালককে আগামী ৭ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে। আগামী ১৫ ডিসেম্বর রিটটির ওপর চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করে আদালত। অনাপত্তিপত্র না থাকার কারণ দেখিয়ে গত ১৯ নভেম্বর বিটিআরসি যমুনা টিভির পরীক্ষামূলক সমপ্রচার বন্ধ করে দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর শুনানিতে যমুনা টিভির পক্ষে ব্যারিস্টার রফিক-উল-হক বলেন, বিটিআরসি আইন লংঘন করে যমুনা টিভির স