২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার লংঘন ও ফতোয়াবাজি প্রতিরোধ করুন: রাষ্ট্রপতি

মানবাধিকার লংঘনের ক্ষেত্র চি‎িহ্নত করে এ ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মানবাধিকার লংঘনের ক্ষেত্র চি‎িহ্নত করে এ ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী রোববার রাষ্ট্রপতির কাছে কমিশনের ২০০৯ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়। বঙ্গভবনে কমিশনের এ বার্ষিক প্রতিবেদন পেশের সময় রাষ্ট্রপতি আরো বলেন, "ফতোয়া দ্বারা নিরীহ মহিলারা যাতে নির্যাতনের শিকার না হন সেজন্য উদ্যোগ নিতে হবে।" কমিশনের সচিব সাদেকা বেগম এবং পরিচালক শরীফ মোস্তফা করিমসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লি