২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্যে ধূমপান করায় ২২ জনকে জরিমানা

প্রকাশ্যে ধূমপান করায় চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ২২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশ্যে ধূমপান করায় চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ২২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব সদস্যদের সহায়তায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সানিয়া আফরিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট এক হাজার ১শ'টাকা জরিমানা আদায় করা হয়। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রকাশ্যে ধূমপান করার দায়ে ভ্রাম্যমাণ আদালত মোট ২২ জনকে জরিমানা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৪৭ ঘ.