২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি পুকুর থেকে রোববার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

সাভার, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি পুকুর থেকে রোববার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহতের পরনে ছিল জিন্স প্যান্টস ও শার্ট। তার বয়স আনুমানিক ২৫ বছর। সাভার থানার ওসি নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের 'রাজালাখ ফার্মে'র পুকুরে লাশ ভাসতে দেখে পথচারীরা সকালে পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১২ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়। ওসি জানান, ধারণা করা হচ্ছে লাশটি চারদিন আগের। এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানাননি। এ ঘটনায় সাভার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৭ ঘ.