২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভিজিএফ'র চালসহ গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভালনার‌্যাবল গ্র"প ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চালসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

গাজীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভালনার‌্যাবল গ্র"প ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চালসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার জামালপুর বাজার ৯৬৫ কেজি চালসহ এদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- বাজারের মায়ের দোয়া জেনারেল স্টোরের মালিক কবির হোসেন (৩৫) ও দুই ভাই জেনারেল স্টোরের মালিক মামুন-উর-রশিদ (৩০)। এ ঘটনায় বিকেল ৫টার দিকে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম, সচিব মাহবুব মোল্লা ও দফাদার ইউসুফ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্য আকবর আলী, আব্দুর রশিদ, মাহবুবুর রহমান ও আহসান উদ্দিন। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে জামালপুর বাজারে অভিযান চালিয়ে মায়ের দোয়া স্টোর থেকে সাত বস্তা ২০ কেজি এবং দুই ভাই স্টোর থেকে চার বস্তা ১০ কেটি চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৮৫ কেজি করে চাল ছিল। এসআই মোবারক জানান, বস্তাগুলোর গায়ে 'খাদ্য অধিদপ্তরের জন্য' লেখা রয়েছে। তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তকারকৃতরা স্বীকার করেছেন- ঈদের আগের দিন (২৭ নভেম্বর) মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের দফাদার ইউসুফ আলী বস্তাপ্রতি ১৫শ' টাকায় তাদের কাছে ১৩ বস্তা চাল বিক্রি করেছিলেন। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম দাবি করেন, ঈদের আগে ১০৪ জনের অবিতরণকৃত ভিজিএফ'র চাল গুদামে রাখা ছিল। আর ওই গুদামের চাবি ছিল দফাদার ইউসুফের কাছে। তিনি আরো দাবি করেন, অসুস্থতার কারণে তিনি বেশ কয়েকদিন ধরে ইউনিয়ন পরিষদ ভবনে যেতে পারছেন না। তবে চাল উদ্ধারের খবর শুনেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.