ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডার খিলবাড়িটেকের একটি ডোবা থেকে রোববার মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
তার বয়স আনুমানিক ৩০ হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে একটি নতুন ট্রাভেল ব্যাগের ভেতর থেকে তারা ওই মৃতদেহ উদ্ধার করেছেন। তবে মৃতদেহের কোমড়ের নিচের অংশ এবং মাথা পাওয়া যায়নি।
এ অংশগুলো খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।
উদ্ধার করা মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এইচএ/২০০৫ ঘ.
bdnews24