২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবে যাওয়া নৌকার আরেক আরোহীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নৌকাডুবির তিনদিন পর রোববার দুপুরে আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪৯ এ দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 10:08 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নৌকাডুবির তিনদিন পর রোববার দুপুরে আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪৯ এ দাঁড়িয়েছে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে চারিগ্রাম এলাকা থেকে স্থানীয়রা একটি লাশ উদ্ধার করে। তার নাম মিতু (১৫)। সে মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। এদিকে নদীর তীরে স্থানীয় প্রযুক্তিতে ক্রেন বসিয়ে নিমজ্জিত ট্রলারটি উদ্ধারে সকাল থেকে তৎপরতা চলছে। নৌকাটি তোলা গেলে আরো লাশ পাওয়া যাবে বলে ধারণা করছেন নিখোঁজ যাত্রীদের স্বজনেরা। এখন পর্যন্ত কতজন নিখোঁজ আছেন, তার সঠিক পরিসংখ্যান মেলেনি। নৌকায় একশ'র মতো যাত্রী ছিলো। তবে অনেকে সাঁতরে কূলে উঠেন। শুক্রবার মেঘনার শাখা নদী দাইড়া-এ একটি লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এটি অষ্টগ্রাম উপজেলার কদমছাল গ্রাম থেকে করিমগঞ্জ যাচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৫০ ঘ.