চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের জামাল খান এলাকা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
র্যাব বলছে উদ্ধার করা সরঞ্জামের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত জামাল খান বাই লেনে হাজি সেকান্দার মিয়ার বাড়ির নিচতলায় বিটিআরসি ও র্যাব সদস্যরা যৌথ অভিযানে এসব উদ্ধার করে।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে চ্যানেল বক্স, ব্যাটারি, টেলুলার সেট, বিপুল পরিমাণ কুইন্টাম, মিডিয়া কনভার্টার ও তার।
র্যাব-৭ এর এএসপি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাসার ভাড়াটিয়া রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল। খবর পেয়ে অভিযান চালানো হয়।
রবিউলকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২১০৬ঘ.
bdnews24