২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ল্যান্ড ফোনের ক্ষমতা আরেক কোটি বাড়বে

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু শনিবার বলেছেন, সরকার ২০১২ সালের মধ্যে ল্যান্ড ফোনের সংযোগ ক্ষমতা আরো এক কোটি বাড়াবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু শনিবার বলেছেন, সরকার ২০১২ সালের মধ্যে ল্যান্ড ফোনের সংযোগ ক্ষমতা আরো এক কোটি বাড়াবে। চীনের তৈরি একটি মোবাইল ফোন সেট এর বাজারজাতকরণ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, সরকার ল্যান্ড ফোনের কল চার্জ কমানোয় চাহিদা অনেক বেড়েছে। ভবিষ্যতে বাংলাদেশেই মোবাইল ফোন সেট তৈরির আশা প্রকাশ করেন তিনি। রাজু বলেন, "নিজ দেশে মোবাইল ফোন সেট উৎপাদন করতে পারলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে।" 'ডিজিটাল' নামের ফোনসেট উৎপাদনকারী এ চীনা প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশে মোবাইল ফোন সেট উৎপাদনের কারখানা স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। টেলিলিংক নামের একটি প্রতিষ্ঠান এটি বাজারজাত করছে। টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, "বাংলাদেশে মোবাইল ফোনের কাছে এক সময় ল্যান্ড ফোন হারিয়ে যেতে বসেছিল। কিন্তু বর্তমান সরকার সেট ও সংযোগের মূল্য এবং কল চার্জ কমিয়ে দেওয়ায় এতে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। মানুষ আবারো ল্যান্ড ফোনের দিকে ঝুঁকছে।" বর্তমানে যে চাহিদা আছে, সরকার সে অনুযায়ী সেট ও সংযোগ দিতে পারছে না জানিয়ে রাজু বলেন, সরকার এজন্য নতুন করে সংযোগ ক্ষমতা বাড়ানো উদ্যোগ নিয়েছে। এ জন্য চলতি ডিসেম্বরের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে এবং ২০১০ সালের ডিসেম্বরের মধ্যে আরো এক কোটি ল্যান্ড ফোনের সংযোগ ক্ষমতা বাড়ানো হবে। সরকারি ল্যান্ডফোনের স্বল্পতা ও সংযোগ পাওয়ার প্রথাগত বিড়ম্বনার প্রেক্ষাপটে মোবাইল ফোন বিপ্লবের পর ল্যান্ডলাইনের চাহিদা লক্ষ্যণীয়ভাবে হ্রাস পায়। এক ধরণের প্রতিযোগিতার মুখে পড়ে সরকারী সংস্থা সা