২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ১৪৪ ধারা জারি

বাস ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

মৌলভীবাজার, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ সময় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেওয়ায় সহিংসতা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম নুরুল হক ১৪৪ ধারা জারি করেন। এসআই আজিজ জানান, গত মঙ্গলবার কুলাউড়ার হিঙ্গাজিয়া এলাকায় একটি দুর্ঘটনার জের ধরে শুক্রবার সকালে স্থানীয় লোকজন এক বাস চালককে মারধর করে। এ কারণে দুপুর থেকে উপজেলার পাঁচটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিকরা। রুটগুলো হল কুলাউড়া-সিলেট-মৌলভীবাজার-শমশেরনগর-বড়লেখা-রবিরবাজার। ধর্মঘটের সময় বাস শ্রমিকরা অটোরিকশা চলাচলে বাধা দিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উপজেলা সদরে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। এসআই জানান, কুলাউড়া