২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই কারখানা শ্রমিকের মৃত্যু

নগরীর পাঁচলাইশ থানার একটি স্টিল মিলে ফার্নেস পাইপ বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানার একটি স্টিল মিলে ফার্নেস পাইপ বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জাফর আহমেদ (৩৫) ও আমজাদ হোসেন (৩৪)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ি ও পাঁচলাইশ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বায়েজীদ স্টিল মিলের ফার্নেস পাইপে কাজ করার সময় গলিত লোহা পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। তবে মিলের শ্রমিকদের উদ্ধৃত করে চমেক পুলিশ ফাঁড়ি জানিয়েছে, ফার্নেস পাইপ বিস্ফোরণের পর ছুটে আসা লোহার টুকরো ওই দুই শ্রমিকের শরীরে লাগলে তারা গুরুতর আহত হন। পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ না ছুটে আসা লোহার টুকরার আঘাতে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৯৪৩ঘ.