গোপালগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার মঠবাড়ি গ্রামে আপ্যায়ন নিয়ে বরপক্ষ ভাংচুর চালালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
কোটালীপাড়া থানার ওসি ফেরদাউস ফয়সাল সাংবাদিকদের জানান, বরযাত্রীরা বিয়ের গেট, চেয়ার, টেবিল, গ্লাসসহ আপ্যায়নের উপকরণ তছনছ করে।
তিনি জানান, মঠবাড়ি গ্রামের কুদ্দুসুর রহমান ঘরামীর মেয়ে মনিকা আক্তার কুসুমের সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার তুহিন শেখের বিয়ে হচ্ছিল।
সংঘর্ষে গুরুতর আহত কনের বাবা কুদ্দুস ঘরামী (৫৫), হাফিজুল (৩৫), আবু জাফর (৫৫), ইমরান ঘরানী (৩০), রকিব (৩৫), বাবুল (১৮), লিয়াকত আলী (৪৮), মনির ঘরামী (২৫), লালন (২৫) এবং বরপক্ষের মনির শেখ (৩৩), জিয়াউর রহমান (৩৫), সিকদার হাফিজুর রহমানকে (৪৫) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৯২৬ ঘ.
bdnews24