ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গারো (মান্দি) সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব উপলক্ষে বনানী বিদ্যা নিকেতন স্কুলে শুক্রবার দিনভর নাচ গানসহ নানা আয়োজন করা হয়।
উৎসবে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এছাড়া খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি ছিলেন।
উৎসবের এক ফাঁকে আলোচনা সভায় বক্তারা শক্তিশালী বাংলাদেশ গড়তে বিভিন্ন জাতিসত্ত্বার মেলবন্ধনের ওপর জোর দেন।
ওয়ানগালা গারো সম্প্রদায়ের ফসল কাটা কেন্দ্রিক উৎসব যাকে শীত ঋতুুর আগমনী হিসেবেও দেখা হয়।
গারো সম্প্রদায়ের নেতা আলফ্রেড মানকিন বলেন, "বাঙালী-গারোদের সমন্বয়ই এ দেশের শক্তি। ভিন্ন জাতিসত্ত্বা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য যতদিন থাকবে ততদিন এদেশ শক্তিশালী থাকবে।"
আব্দুর রাজ্জাক বলেন, "গারো সম্পর্কে আমাদের দেশে ধারণা হলো, তারা গরিব ও শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। শিক্ষা-দীক্ষা ও সংস্কৃতিতে তারা অনেক এগিয়ে।
"অর্থের দিক দিয়ে তারা পিছিয়ে থাকলেও মনের দিক দিয়ে তারা অনেক উন্নত।"
আদিবাসীদের ভূমির অধিকার রক্ষায় সরকার ভূমিকা রাখবে বলে মন্ত্রী জানান।
অনুষ্ঠানে আরেক গারো নেতা বাবুল নকরেক জানান, ঢাকায় প্রায় ১০ হাজার গারো বসবাস করে। এদের প্রায় ৩০০ ছেলেমেয়ে প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। কিন্তু তাদের থাকার সুব্যবস্থা নেই।"
গারো ছাত্র ও ছাত্রীদের জন্য ঢাকায় আলাদা দুটি হোস্টেল স্থাপনের জন্য তিনি সরকারের কাছে দাবি জানান তিনি।
সাহারা খাতুন বলেন, "আমরা আপনাদের দাবির প্রতি সবসময়ই সংবেদনশীল। আমাদের পক্ষে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি আমি।"
উৎসব উপলক্ষে মেলাও বসেছে। আদিবাসী স
bdnews24