২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে সংঘর্ষে আহত দুই শতাধিক

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিবদমান দুই গ্র"পের মধ্যে সংঘর্ষে দুই শতাধিক লোক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

পিরোজপুর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিবদমান দুই গ্র"পের মধ্যে সংঘর্ষে দুই শতাধিক লোক আহত হয়েছে। স্থানীয় হালদার ও দাড়িয়া বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হালদার বংশের পক্ষে স্থানীয় সন্ত্রাসী টিপুর নেতৃত্বে অর্ধ শতাধিক লোক দাড়িয়া বংশের লোকজনের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিপু বাহিনী শতাধিক বাড়িঘর ভাঙচুর, অগ্নি সংযোগ ও লুটপাট চালায়। এতে বৃদ্ধ ও শিশুসহ দাড়িয়া বংশের প্রায় দুই শতাধিক লোক গুরুতর আহত হয়। আহতদের নাজিরপুর ও পার্শ্ববর্তী টুঙ্গীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কা জনক। সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে টিপু বাহিনীর প্রধান টিপু সুলতানের ভাই ইলিয়াস ও তার সহযোগীরা অস্ত্রের মুখে দৈনিক ভোরের কাগজ, ইত্তেফাক ও আমার দেশ প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তাদের মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজিরপুর থানায় কোনো মামলা হয়নি। পুলিশ সুপার বশির আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে মামলা করতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২১৫৫ ঘ.