২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেনেড উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে একটি তাজা গ্রেনেড উদ্বার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে একটি তাজা গ্রেনেড উদ্বার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কয়েকটি শিশুকে কুড়িয়ে পাওয়া গ্রেনেডটি নিয়ে খেলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সদর থানার ওসি হামিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেনেডটি উদ্বার করে থানায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তিনি জানান, শিশুরা পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি পেয়ে সেটা নিয়ে খেলছিল। এটি নিষ্ক্রিয় করার জন্য কুমিল্লায় সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে এটি নিষ্ক্রিয় করা হবে। প্রায় তিন বছর আগে শিমরাইলকান্দি এলাকায় আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.