২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এফএও প্রোগ্রাম কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ

বাংলাদেশ জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রোগ্রাম কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রোগ্রাম কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। গত বুধবার ইতালির রোমে সংস্থার ১৩৮ তম কাউন্সিলে বাংলাদেশ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। সোমবার এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের প্রার্থী সুলতানা আফরোজ কাউন্সিলে ৪৯ ভোটের মধ্যে সর্বোচ্চ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সুলতানা আফরোজ এফএও-এ বাংলাদেশের বিকল্প স্থায়ী প্রতিনিধি। কমিটিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জাপান ও মালয়েশিয়ার প্রার্থীরা যথাক্রমে ৩২ ও ২৬ ভোট পান। এফএও'র গভর্নিং বডি হিসেবে দুই বছর মেয়াদি ১১ সদস্যের এই প্রোগ্রাম কমিটি সংস্থার কর্মসূচি সমূহের উন্নয়ন ও বাস্তবায়নে কাউন্সিলকে সহায়তা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/২২৫৬ ঘ.