ভোলা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার তেঁতুলিয়া নদীতে ঈদের আগের রাতে দুর্ঘটনা কবলিত লঞ্চ থেকে ও নদীতে ভাসমান অবস্থায় সোমবার বিকাল সাড়ে ৪টার পর্যন্ত আরো ২০ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৬।
নিহতদের মধ্যে ৩০ টির বেশি শিশু রয়েছে।
উদ্ধার তৎপরতায় নিয়োজিত দমকল বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, লঞ্চটিতে আর লাশ থাকার সম্ভাবনা নেই।
তবে নিখোঁজ অনেক যাত্রীর আত্মীয়-স্বজন এখনও ঘটনাস্থলে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত কতজন নিখোঁজ আছেন সেটাও পরিষ্কারভাবে জানা যায়নি।
বিকাল সাড়ে ৪টার পর উদ্ধার কাজ স্থগিত করা হয়। উদ্ধারকারী জাহাজ হামজা লঞ্চটি উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্ধার তৎপরতা কিভাবে চালানো হবে সে ব্যাপারে তারা পরিকল্পনা করছেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর বাবর আলী জানান, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত লঞ্চ থেকে ১৮টি লাশ উদ্ধার করা হয়। পরে ভাসমান অবস্থান নদীতে পাওয়া গেছে আরো দুটি লাশ।
ঢাকা থেকে ভোলার লালমোহনগামী এমভি কোকো-৪ নামে লঞ্চটি শুক্রবার রাতে লালমোহনের নাজিরপুর ঘাটের কাছাকাছি তলা ফেটে আংশিক ডুবে যায়।
লঞ্চটির যাত্রী ধারণ ক্ষমতা ছয়শ'র মতো হলেও এতে দেড় হাজারের বেশি যাত্রী ছিলো বলে যাত্রীরা জানিয়েছেন।
রোববার সকাল ১১ টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা লঞ্চটি উদ্ধারের কাজ শুরু করে। পানিতে কাত হয়ে আংশিক ডুবে থাকা লঞ্চটিকে সোজা করার পর এর নিচের অংশ থেকে লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশের মধ্যে রয়েছে
bdnews24