২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে একদিন আগেই ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার চট্টগ্রাম, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা ও মাদারীপুরের বিভিন্ন গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার চট্টগ্রাম, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা ও মাদারীপুরের বিভিন্ন গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরো জানায়, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়। সাতকানিয়ার মির্জার খিল দরবার শরিফের অনুসারী চট্টগ্রামের ৩৮টি গ্রামের বাসিন্দারা শুক্রবার কুরবানির ঈদ উদযাপন করে। সকালে মির্জার খিল দরবার শরিফে ঈদের মূল জামাত অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকার সংশ্লিষ্ট দরবারের অনুসারীরা অংশ নেন। এছাড়াও সংশি