চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বুধবার কয়েকটি পরিবেশবাদী সংগঠন মানববন্ধন করেছে।
বুধবার সকালে নগরীর প্রেসক্লাবের সামনে 'স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়নে নাগরিক মৈত্রী', সৃষ্টি, জনউদ্যোগ, পিপলস ভয়েস সংগঠনের শতাধিক কর্মী এ কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে বক্তারা নগরীর দক্ষিণ খুলশী ও খুলশী আবাসিক এলাকা, বায়েজীদ বোস্তামী এলাকার বিভিন্ন পাহাড় কাটা বন্ধ এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ মাজহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহম্মদ, ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা কবির রানু, অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, আলীউর রহমান, পরিবেশকর্মী শরীফ চৌহান, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২৩৫৫ঘ.
bdnews24