২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গৃহকর্মীকে নির্যাতন

সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক গৃহকর্ত্রীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

সাতক্ষীরা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক গৃহকর্ত্রীর বিরুদ্ধে। আহত নাজমা খাতুনকে (২৫) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজমা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের আব্দুস সোবহান সরদারের মেয়ে। আব্দুস সোবহান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজমা সুলতানপুর এলাকার হিরু মিয়ার বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। গত রোববার দুপুরে হারু মিয়ার স্ত্রী লিপি পরিবারের সদস্যদের নিয়ে নাজমাকে মারধর করেন, ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে জখম করেন এবং প্লায়ার্স দিয়ে শরীরের বিভিন্ন অংশ টেনে ছিঁড়ে দেন। রোববার তাকে ঘরে আটক রাখেন। কিন্তু অবস্থার অবনতি হলে সোমবার রাতে নাজমাকে তার গ্রামের বাড়ি যান লিপি। এ সময় নাজমার পরিবারের লোকজন লিপিকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ লিপিকে থানায় এবং নাজমাকে হাসপাতালে নিয়ে যায়। সদর থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা হওয়ার আগে লিপির পরিবারের লোকজন এসে তাকে তাদের জিম্মায় নিয়ে যান। নাজমার বাবা থানায় মামলা করার পর লিপিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.