২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউদ্দিন অ্যামবাসাডর-অ্যাট-লার্জ নিযুক্ত

অবসরপ্রাপ্ত কূটনীতিক মোহাম্মদ জিয়াউদ্দিনকে অ্যামবাসাডর-অ্যাট-লার্জ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সেইসঙ্গে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত কূটনীতিক মোহাম্মদ জিয়াউদ্দিনকে অ্যামবাসাডর-অ্যাট-লার্জ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সেইসঙ্গে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত রোববার এ সংক্রান্ত আদেশ জারি কওে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। জিয়াউদ্দিন হলেন প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়া চতুর্থ রাষ্ট্রদূত। এর আগে সরকার প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে আরো তিন রাষ্ট্রদূতকে নিয়োগ দেয়। তারা হলেন- ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদুর রহমান খান এবং ভারতে বাংলাদেশ হাইকমিশনার তারিক আহমেদ করিম। ইতোপূর্বে শিক্ষাবিদ গওহর রিজভিকে মন্ত্রীর পদ মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা নিযুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এইচএ/২০২২ ঘ.