২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সংঘর্ষে একজন নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

কুষ্টিয়া, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। নিহত নজরুল ইসলাম (৪৫) মাদাপুর গ্রামের আছের আলীর ছেলে। দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নজরুলের সবজি ক্ষেতে ছিটানো বিষ খেয়ে প্রতিবেশী নাহারুলের পোষা মুরগি সোমবার দুপুরে মারা যায়। এর জের ধরে রাত ৮টার দিকে নাহারুলের সঙ্গে নজরুলের কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে নাহারুলের পক্ষের অস্ত্রের আঘাতে নজরুল গুরুতর আহত হন। তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১ টায় নজরুল মারা যান। সংঘর্ষে আহতদের মধ্যে নাহারুল (৪৮) ও মাজেদাকে (৩৮) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং কিতাব (৩৫), ইয়াদ আলি (৩৮), রফিকুল ইসলাম (২৮), সাগর (২৫) ও লোকমানকে (২৩) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি হাসান হাফিজুর জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৮ ঘ.