২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন আহমেদের স্বজনেরাও দেখা করলেন কারাগারে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত খুনি মহিউদ্দিন আহমেদের (আর্টিলারি) সঙ্গে সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 09:24 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দণ্ডপ্রাপ্ত খুনি মহিউদ্দিন আহমেদের (আর্টিলারি) সঙ্গে সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার স্বজনরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিউদ্দিন আহমেদের স্ত্রীসহ পাঁচজন কারাগারের ভেতরে কনডেম্ড সেলে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এই পাঁচজন হচ্ছেন, স্ত্রী শহিদা মহিউদ্দিন, মেয়ে রোমানা, পুত্রবধু ফাতিমা আহমেদ, শ্যালিকা সাবিনা কাওসার এবং বেয়াইন নূরজাগান বেগম। এরা দুপুর ১২টা থেকে আধঘন্টা সখোনে ছলিনে। এসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তাদের সঙ্গে ছিলেন। এ নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি পাঁচ খুনির সঙ্গেই তাদের আত্মীয়-স্বজন দেখা করলেন। গত দুদিনে সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন (ল্যান্সার) ও সুলতান শাহরিয়ার রশিদ খানের স্বজনরা তাদের সঙ্গে দেখা করেন। গত ১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় এ পাঁচজনের আপিল খারিজ হয়ে যায়। দণ্ডপ্রাপ্তদের আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের রায়ের কপি পাওয়ার পর তারা রিভিউ আবেদন করবেন। রিভিউ নাকচ হলে তাদের শেষ সুযোগ থাকবে, ক্ষমার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৪০৮ঘ.