২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ১৪৪ ধারা জারি

একই সময়ে বিএনপি'র দু'গ্রুপ সভা ডাকায় প্রশাসন গাজীপুররে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়ার বড়তুল গ্রামে ১৪৪ ধারা জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 07:23 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

গাজীপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে বিএনপি'র দু'গ্রুপ সভা ডাকায় প্রশাসন গাজীপুররে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়ার বড়তুল গ্রামে ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান নিশ্চিত করেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, বড়তুল গ্রামে মঙ্গলবার বিকাল ৩টায় বিএনপি'র দুই গ্রুপ দলের কালীগঞ্জ উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন ডাকে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৭ ঘ.