২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১২ বিচারক বদলি

সরকার ৩ জন জেলা জজ এবং ৯ জন অতিরিক্ত জেলা জজ পদে রদবদল করেছে। একইসঙ্গে ১১ জন যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ৩ জন জেলা জজ এবং ৯ জন অতিরিক্ত জেলা জজ পদে রদবদল করেছে। একইসঙ্গে ১১ জন যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ সাঈদুল ইসলামকে যশোরের জেলা ও দায়রা জজ, যশোরের জেলা ও দায়রা জজ মো. আসগর আলীকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক এবং ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক মো. মোহসীন মোল্লাকে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের মধ্যে কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওবায়দুল হামিদ মো. ইলিয়াস হোসাইনকে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামানকে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুস সালামকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা জজ, রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সফিউর রহমানকে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা জজ মো. সাদিক গোলাম সারওয়ারকে কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার অতিরিক্ত জেলা জজ মো. আলতাফ হোসাইনকে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন ইসলামকে গাজীপুরের অতিরিক্ত জেলা জজ, যশোরের অতিরিক্ত জেলা জজ এস, এম, আমিনুল ইসলামকে ঢাকার অতিরিক্ত জেলা জজ এবং ময়মনসিংহের অতিরিক্ত জেলা জজ মো. দলিল উদ্দিনকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে। এছাড়াও ১১ জন যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন কর্মস্থলে পদায়ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদের মধ্যে ঝালকাঠির যুগ্ম জেলা জজ মো. শরিফুল ইসলামকে গাইবান্ধার অতিরিক্ত জেলা জজ, ফরিদপুরের যুগ্ম জেলা জজ মো. বোরহান উদ্দিনকে পিরোজপুরের অতিরিক্ত জেলা জজ, কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ এ, কে, এম, শহীদ আহমেদকে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকা মহানগর দায়রা আদালতের যুগ্ম-মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামানকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা জজ, হবিগঞ্জের যুগ্ম জেলা জজ মমতাজ বেগমকে কুমিল্লার অতিরিক্ত জেলা জজ, বগুড়ার অতিরিক্ত ডচফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিতুল হক এনাম চৌধুরীকে যশোরের অতিরিক্ত জেলা জজ, ঢাকা মহানগর দায়রা আদালতের যুগ্ম-মহানগর দায়রা জজ মশিউর রহমান চৌধুরীকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা জজ, ঢাকা মহানগর দায়রা আদালতের যুগ্ম-মহানগর দায়রা জজ মোহাম্মদ সফিউল আজমকে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার যুগ্ম জেলা জজ আবদুর রহমান সরদারকে বরিশালের অতিরিক্ত জেলা জজ, ঢাকা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মমতাজ পারভীনকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা জজ এবং খুলনার যুগ্ম জেলা জজ মোহাম্মদ রবিউল ইসলামকে পাবনার অতিরিক্ত জেলা জজ পদে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/১৯২০ঘ.