২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে খুনের দায়ে সাতজনের মৃত্যুদণ্ড

নরসিংদীতে আলোচিত কলেজছাত্র মাহবুবুর রহমান হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

নরসিংদী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীতে আলোচিত কলেজছাত্র মাহবুবুর রহমান হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলার একটি আদালত। এছাড়া আরো দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে অতিক্তি জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ রায় দেন। ফাঁসির সাজাপ্রাপ্তরা হলেন- জেলার মনোহরদী উপজেলার চন্দনপুর এলাকার মাইনুদ্দিন (৩৮), আল আমিন (২৫), আলতাফ উদ্দিন (২৮), উসমান (২৭), মোস্তফা (২৮), ইদ্রিস আলী ওরফে মনসুর (২৬) ও সোবহান মুহুরী (৪২)। এদের মধ্যে সোবহান মুহুরী পলাতক রয়েছেন। যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন- মিঠুন (২২) ও ওয়াছেক (৫০)। এ দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ মার্চ রাতে নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগের