২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নাগরিক কমিটির বিদ্যুৎ অফিস ঘেরাও

ভারী শিল্প ক্ষেত্রের পিএফসি চার্জ আবাসিক গ্রাহকদের ওপর প্রয়োগ করার প্রতিবাদে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি রোববার ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নারায়ণগঞ্জ অফিস ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 07:01 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

নারায়ণগঞ্জ, ২২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভারী শিল্প ক্ষেত্রের পিএফসি চার্জ আবাসিক গ্রাহকদের ওপর প্রয়োগ করার প্রতিবাদে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি রোববার ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নারায়ণগঞ্জ অফিস ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে। এসময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, ভারী শিল্প ক্ষেত্রের পিএফসি চার্জ আবাসিক গ্রাহকদের ওপর প্রয়োগ করায় তাদের ২০ শতাংশ বেশি বিল গুণতে হচ্ছে। বিষয়টি বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর চেষ্টার সামিল মন্তব্য করে তারা বলেন, এটি কখনোই গ্রহণযোগ্য হবে না। তারা এ নিয়ম বাতিলের দাবি জানান। অন্যথায় জনগণকে সংগঠিত করে এর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২৩৫৫ঘ.